(উপরে কবিতার নামে ক্লিক করুন)

আয়নাকে বললাম,
কে সুন্দর সবচেয়ে ?
আয়না দেখালো
আমার ই মুখখানি ।
ধোঁকা ধোঁকা ধোঁকা,
সবই ধোঁকা …
আমাকে বোকা বানিয়ে,
আয়না নিচ্ছে মজা।
আয়নার ভিতরের আমি যে,
একেবারেই উল্টা ।
ওখানে, আমার ডান দিকের চুলের সিঁথি
চলে গেছে বামে।
আর বামের নাক-ফুলটা ডানে।
ঠোঁটের ডান পাশের তিলটা
যেন আর ডানে নেই…
শাড়ির বামের আচল গেছে
ডানে বেঁকে ।
শাড়ীর কুঁচিগুলোও নেই ঠিক।
গালের কাটা দাগ, মুখের হাসি আর গেজ দাঁতও দিক পাল্টেছে ।
বাগদানের আংটিও চলে গেছে, অন্য পাশে।।
তারপরও সব কিছু মিলিয়ে যেন,
একেবারেই আমার আমি।
আসলেই কি আমি তাকে চিনি ?
আমি তাহলে কোথায় ?
যা ছিল আমার, তা কেন দিক বদলায় ???
তিনা শুভ্র
