
আমরা নানাভাবে ওজন কমানোর চেষ্টা করি, কখনো ডায়েটিং, কখনো ব্যায়াম, আরও কত কি করে থাকি।
তবে খেয়াল রাখতে হবে যে, যদি একই সাথে ডায়েটিং, ব্যায়াম এবং পরিকল্পিত খাবার খাওয়া যায়, কেবল তখনই ওজন কমানো
সম্ভব। যেকোন একটিও বাদ দেয়া যাবে না। বাদ দিলে ফলাফল হবে শূন্য।
আমি আজ লেবু পানি নিয়ে কিছু বলব, যা একই সাথে ব্যায়াম ও পরিকল্পিত খাবারের সাথে একই সময়ে চলবে। ১৪ দিনের লেবু পানির একটি বিশেষ চ্যালেঞ্জ নিয়ে আজ আমি তোমাদের বলব।
এই পদ্ধতিতে, দিনের বিভিন্ন সময়ে লেবু পানি খাওয়ার মাধ্যমে
আমরা আমাদের হজম প্রক্রিয়া কে চালু ও দ্রুত করতে পারি।শুধু তাই নয়, লেবু পানিতে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ও শরিরের আবর্জনা শরির থেকে বের হয়ে যায়। এখন বলে দিচ্ছি কখন, কিভাবে এই লেবু পানি খেতে হবে।
Day 1
১ টি লেবু +১ কাপ পানি, সকালে ঘুম থেকে উঠেই খেতে হবে।
Day 2
২ টি লেবু + ২ কাপ পানি, সকালে ঘুম থেকে উঠে খেতে হবে।
Day 3
৩ টি লেবু + ৩ কাপ পানি, সকালে ঘুম থেকে উঠে খেতে হবে।
Day 4
৪ টি লেবু + ৪ কাপ পানি, ২ বার , সকালে ও রাতে।
Day 5
৫ টি লেবু + ৫ কাপ পানি, ২ বার, সকালে ও রাতে।
Day 6
৬ টি লেবু + ৬ কাপ পানি, ৩ বার, সকালে, দুপুরে খাবার আগে, রাতে।
Day 7
৩ টি লেবু +১০ কাপ পানি, ৩ বার, সকালে, দুপুরে ও রাতে।
Day 8
৬ টি লেবু + ৬ কাপ পানি, ৩ বার, সকালে, দুপুরে ও রাতে।
Day 9
৫ টি লেবু + ৫ কাপ পানি, ২ বার, সকাল ও রাতে
Day 10
৪ টি লেবু + ৪ কাপ পানি, ২ বার, সকাল ও রাতে
Day 11
৩ টি লেবু + ৩ কাপ পানি, ২ বার, সকাল ও রাতে।
Day 12
২ টি লেবু + ২ কাপ পানি, শুধু সকালে ।
Day 13
১ টি লেবু + ১ কাপ পানি, শুধু সকালে।
Day 14
৩ টি লেবু +১০ কাপ পানি, ২ বার, সকালে ও রাতে।
অনেকে এই লেবু পানি সকালে খালি পেটে খেতে পারে না, তাদের বলব চেষ্টা চালিয়ে যেতে, আর একান্তই যদি না পারে, তাহলে সারাদিন ধরে অল্প অল্প করে খাওয়া যেতে পারে। তবে, সকালে খালি পেটের ফলাফল দারুন।
তবে এই প্রক্রিয়া একনাগাড়ে করা যাবে না, ১৪ দিন করে ১ সপ্তাহ বিশ্রাম নিয়ে আবার শুরু করা যেতে পারে।
এই লেবু পানি খাওয়ার আগে স্বাস্থ্য বিধি জানতে অথবা কোন রোগের ক্ষেত্রে পরামর্শ নিতে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
… ডাঃ তিনা শুভ্র
