
ওজন কমানো নিয়ে আমাদের নানা জল্পনা কল্পনা…। মনে রাখা দরকার যে, এটি একটি দীর্ঘ মেয়াদি এবং সহনশীলতা, নিয়ে করার কাজ। এখানে তাড়াহুড়া বা ম্যাজিকের কোন স্থান নাই। যাই হোক প্রাত্যহিক জীবন যাত্রার কিছু পরিবর্তন, সুস্থ খাদ্যাভাস আর নির্দিষ্ট কিছু ব্যায়ামই পারে আপনাকে একটা কাঙ্ক্ষিত সুন্দর, মেদহীন ও সুস্থ জীবন দিতে। যোগ্য নেতৃত্তের অভাবে মানুষ হচ্ছে প্রতারিত, হতাশাচ্ছন্ন, এমনকি সামাজিকভাবে হীনমন্য।
একজন যোগ্য চিকিৎসকই পারেন আপনাকে সহযোগিতা করতে, যদি আপনি চান। এবার আসা যাক, কিভাবে শুরু করবো, কি খাব নাকি খাওয়া কমিয়ে দিব…।
এটা নিয়ে ভাবা বাদ দিন, দিনটা শুরু করবেন এমনভাবে, যা আপনাকে একই সাথে আনন্দ দিবে আবার ওজন কমাতেও সাহায্য করবে।
যে কথা না বললেই নয়, সবাই ডায়েটিং নিয়ে নানা অদরকারী কাজ করে অসুস্থ হয়ে যেতে পারেন। অথচ সুষম খাদ্য দিয়ে আপনি এ কাজ করে ফেলতে পারেব অনায়াসে, আপনি সব খাবারই খেতে পারবেন, তবে নিয়ম মতো, কোন একটা বেলার খাবারও বাদ দেয়ার দরকার নেই…। আসলে সব কিছুর জন্য চাই একজন অভিজ্ঞ প্রশিক্ষক। নিজের মেধা, বুদ্ধি আর বিদ্যা কাজে লাগালেই আপনি সব বুঝতে পারবেন, আপনাকে কেউ বোকা বানিয়ে ধোঁকা দিতে পারবে না…।
আজ এটুকুই থাক, এই কথাগুলো একটু ভাবুন, নিজে চিন্তা করুন আর চেষ্টা করে যান, আমি জানি আপনি পারবেন, অবশ্যই, তা সম্ভব…শুধু চেষ্টাটা করে যান, সৎ একজন ডাক্তারের কথা মতো।
……………………………………চলবে……।
https://teenasuvrosworld.wordpress.com
(Life-Style Medicine)
