বর্তমান দুনিয়াতে মেদ ভুড়ি খুব উল্লেখযোগ্য একটা সমস্যা।
পানি যত দ্রুত গড়িয়ে যায়, ভুড়ি যেন তার চেয়েও দ্রুত গতিতে বাড়তে থাকে।
আমি আজ আপনাদের ২ টি ব্য়ায়ামের কথা বলবো, চাইলে করে দেখতে পারেন। দেখা যায়, ব্যস্ততা আর অলসতার জন্য ব্যায়াম করাই হয়ে উঠে না।
আমি যে ২ টি ব্যায়ামের কথা বলবো, সেগুলো ঠিক মতো করলে, আশা করা যায় ভালো ফল পাওয়া যাবে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর, এই ব্যায়াম দুটি করবেন। নামাজের মতোই, ওদের ফরজ করে নিবেন। তাহলে অভ্যাস হয়ে যাবে, ভুলে যাবেন না।
ব্যায়াম গুলো হলো
১. Squat বা উঠ বস করা।
২. Air cycling বা শুয়ে শুয়ে সাইকেল চালানো।
প্রতি ওয়াক্ত নামাজের পর ২০/৩০ বার squat বা উঠা বসা করবেন আর
৪০/৫০ বার Air cycling বা শুয়ে শুয়ে সাইকেল চালাবেন। প্রথম প্রথম অল্প অল্প করে শুরু করতে হবে এবং আস্তে আস্তে বাড়াতে হবে।
তবে, কারো যদি কোন শারীরিক সমস্যা থেকে থাকে, সে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্মরনাপন্ন হবেন।
https://teenasuvrosworld.wordpress.com
(Life Style Medicine)
