জীবনে কখনো সিগারেটে একটা টানও দেইনি। কখনো মনেই হয়নি মদ পানের কথা। অন্যান্য নেশার ব্যাপারে আমার মানসিকতা হল- এরা ভয়াবহ ফাঁদ, কোন ভাবেই যেন এতে ধরা না পড়ি। কিন্তু তার মানে কি আমি নির্ভরশীলতা-মুক্ত জীবন যাপন করতে পেরেছি? দেখি বিশ্লেষণ কি বলে!
জীবনের প্রথম পরশ মায়ের আর বাবার। একটা সময়ে তারা জীবন বাঁচাতে সাহায্য করেছে। তারপর দিনে দিনে বড় হয়েছি, কিন্তু মা-বাবার প্রয়োজন কমেছে বলে মনে হয় না। একমাত্র তাদের মৃত্যুর পর খুব কঠিন ভাবে বুঝতে পেরেছি, মা-বাবা ছাড়াও বাঁচা সম্ভব। অথচ তাদের মৃত্যুর আগ পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে কিম্বা রাতে ঘুমাতে যাবার আগে, যখনই হোক, তাদের কোন বিকল্প ছিল না। দেশ ছাড়া তো দূরের কথা শহর ছাড়িনি পরিবার থেকে দূরে যেতে হবে বলে। বন্ধু বান্ধব বিসিএস কিম্বা অন্য যেকোনো উচ্চতর পরিক্ষা দিয়ে যখন প্রতিষ্ঠিত হতে শুরু করেছে, আমি তখন অন লাইন এডুকেশন খুঁজেছি, কারণ অন্য সব গুলোর জন্যই ঘর ছাড়তে হবে। কি ভীষণ দুর্বল আর অসহায় আমি! তারপর…
View original post 749 more words
