জেনে নিন কারণ ও প্রতিকার ……
………………
সাধারণত পায়খানায় থাকা বিভিন্ন জীবাণু, প্রস্রাবের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়।
ছেলে এবং মেয়ে উভয়দেরই ইউরিন ইনফেকশন হতে পারে। তবে মেয়েদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়। এর কারণ হোল,
মেয়েদের মূত্রনালি, ছেলেদের মূত্রনালির চেয়ে দৈর্ঘ্যে বেশ ছোট। আর মেয়েদের মূত্রনালি, পায়ুপথের খুব কাছাকাছি অবস্থিত। ফলে পায়খানায় থাকা জীবাণুগুলো, পায়ুপথ থেকে সহজেই মূত্রনালিতে প্রবেশ করতে পারে এবং ইউরিন ইনফেকশন ঘটায়। যেহেতু ছেলেদের মূত্রনালি দৈর্ঘ্যে
বড়, সেজন্য জীবাণু সহজে মূত্রনালি দিয়ে ঢুকতে পারে না।
মেয়েদের ইউরিন ইনফেকশন থেকে বাঁচার একটি উপায় হল, প্রতিবার মল মূত্র ত্যাগের পর, সামনে থেকে পিছনের দিকে ধুতে হবে এবং টয়লেট পেপার দিয়ে সামনে থেকে পিছনের দিকে মুছে নিতে হবে।
কেননা, যদি পিছন থেকে সামনের দিকে পরিষ্কার করা হয়, তাহলে পায়খানায় থাকা জীবাণুগুল সহজেই মূত্রনালিতে ঢুঁকে যেতে পারে।
যদি কারো প্রস্রাবে কোন প্রকার সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
এই লেখার উদ্দেশ্য চিকিত্সা নয়, শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করা। কোন ভাবেই এটিকে প্রেসক্রিপসন বা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবেনা।
যেকোনো রোগ বা সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিন।
…….. তিনা শুভ্র ।।
