এটাই কি মৃত্যু? এই শীতল বিছানাটাই কি কবর? মজিদ আরো একবারের জন্য দ্বিধান্বিত হয়ে পড়লো। মজিদের মনে হচ্ছিলো সে যেন গভীর কোন ঘুমে তলিয়ে যাচ্ছে। তারপরের অংশগুলো যেন স্বপ্ন, যেন স্বপ্নের ভেতর সে দেখছে - তার শরীরটাকে কেউ ধুয়ে দিচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে দূরে কোথাও, ইত্যাদি। এমনকি তাকে ঠান্ডা জায়গাটায় শুইয়ে দেয়ার ব্যাপারটাও সে … Continue reading পরীক্ষা
Author: Mayeen Khan
স্বপ্ন
১ ছোটবেলা থেকেই জাহিদ জিনিস-পত্র হারিয়ে ফেলে। পছন্দের লাল স্টেডলার পেন্সিলটা টেবিলে রেখে ঘুমাতে গেল, সকালে উঠে দেখে ওটা উধাও। জ্যামিতি বক্সের ভেতর থেকে কাটা, ড্রয়ার থেকে গণিতের বাড়ির কাজের খাতা, খেলনা গাড়ির চার চাকার একটা, পছন্দের চেক চেক হাফপ্যান্ট, মৌজা জোড়ার একটা - হঠাৎ করেই হারিয়ে যেত জিনিসগুলো। এসব জিনিস হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক … Continue reading স্বপ্ন
চিহ্ন
(অনু গল্প) বিরল জনপদে একবার একটা অদ্ভুত পায়ের চিহ্ন দেখা গেলো। এমন চিহ্ন কেউ কোনোদিন দেখেনি এ জনপদে, ফলে লোকজন বিশেষ করে প্রৌঢ়রা খুব চিন্তিত হয়ে পড়লো। চিহ্ন দেখে মনে হচ্ছিলো এটা কোনো বিশেষ ধরণের প্রাণীর। কিন্তু কেউ নিশ্চিত হতে পারছিলো না। শেষে নবী নামের একজনকে ডাকা হলো, কারণ এই লোক বিভিন্ন জায়গায় ভ্রমণ করার … Continue reading চিহ্ন
সত্য
সত্য কখনো আত্মগোপন করে থাকে না, সত্যকে কখনো খুঁজে পেতে হয় না, সত্য তোমার সামনে দাঁড়িয়ে থাকে স্পষ্ট একটি অবয়ব নিয়ে - সর্বক্ষণ। তুমিই সেই লোক, যে তাকে দেখতে পায়; তুমিই সেই লোক, যে তাকে দেখতে পায় না।
লেখক
১ ফেরেশতা আর শয়তান যে শুধু আধ্যাত্মিক জগতের দুই বাসিন্দা না - বরং দোকানের অন্ধকার কিংবা স্ট্রিটলাইটের নিচেও যে এদের অবাধ বিচরণ থাকতে পারে, ব্যবসা-বাণিজ্যের মত গুরুতর বিষয়েও যে এরা প্রায়ই প্রভাব বিস্তার করে - সে সম্পর্কে প্রথম ধারণাটা আমি পেয়েছিলাম এক রহস্য গল্পের লেখকের কাছ থেকে। লোকটার সাথে আমার প্রথম দেখা হয়েছিল গ্রীষ্মের উষ্ম … Continue reading লেখক
আদিম
আদিম ১ "ওই লাল রং করা গাছটা আমাকে কিন্তু প্রায়ই অস্বস্তিতে ফেলে।" - দুপেয়ে পুরুষ প্রাণীটি পাশে বসে থাকা সঙ্গিনীর দিকে তাকিয়ে বলে ওঠে - "কেন ওটার রং লাল? কেন ওটার ফল খাওয়া নিষেধ আমাদের জন্য?" বাগানটি সবুজ আর সুন্দর। নারীটি একটি বিশাল বৃক্ষের ছায়ায় বসে দূরে লাল দিগন্তের দিকে তাকিয়ে ছিল। সে কিছু বলে … Continue reading আদিম
সিম্যুলেশন
(এটি একটি বিজ্ঞান কল্প-গল্প, বাস্তবের সাথে কোনো মিল খুঁজে না পাওয়াই হবে স্বাভাবিক) রাকিবের ভেতর ইদানিং একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হঠাৎ করে আসা কোন কিছু নয়, এটা হয়েছে আস্তে আস্তে অনেকদিন ধরে। কিন্তু সম্ভবত: পরিবর্তনটা স্থায়ী। অল্পবয়সেই গ্র্যাজুয়েশন শেষ করেছিল রাকিব। পাশ করার পর সাথে সাথে প্রাইভেট একটা ফার্মে ভালো একটা চাকরী পেয়েছিল। এখন পর্যন্ত … Continue reading সিম্যুলেশন
প্রেম তেলেপোকার
একদিন কত যুবক তেলেপোকার হৃদয় হরণ করেছিল এ তেলেপোকা-কন্যা! সময় গ্রাস করে সবকিছুকেই, এমনকি মহত্তম প্রেমকেও। এক কাতারে এসে দাঁড়ায় তখন উচ্চমার্গের প্লেটোনিক ভালোবাসা আর অখ্যাত এক তেলেপোকার প্রেম।
পথ ও গন্তব্য
এক লোক - অফিসপাড়ায় - আমাকে বলেছিল, সে ভালোবাসে টাকাকে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি টাকা ভাজি করে খান নাকি গুলিয়ে শরবৎ করে খেতে পছন্দ করেন? সে ছিল নিরুত্তর। আরেকজন - সচিবালয়ের গেটে - আমাকে বলেছিল, সে ক্ষমতাকে খুব পছন্দ করে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, ক্ষমতা কি আপনাকে দিতে পেরেছে ঐ দূর … Continue reading পথ ও গন্তব্য
কে?
জানলা থেকে ভ্যাপসা ঘরের ভেতর উড়াল দিতে দিতে তেলেপোকা ভাবল - এই বড় তেলেপোকাটার পাখা নেই কেন। মেঝের এককোনা দিয়ে ধীর কিন্তু দৃঢ় পায়ে হেটে যেতে যেতে কালো এক পিপড়ে ভাবে - এই বড় পিপড়েটার মাত্র দু'টা পা কেন। ঘরের একেবারে ভেতরের দিকে একটি দেয়াল ধরে ঝুলতে থাকা বিস্মিত টিকটিকি চিন্তিত এই ভেবে … Continue reading কে?










