নীল খাম

বেশ কয়েকবার বেল বাজানোর পর দরজা খুললো নাদিয়া। তার চোখ দু'টা লালচে, দেখে বোঝা যায় মাত্র ঘুম থেকে উঠেছে। সে একবার আমার মুখের দিকে আরেকবার আমার হাতে ধরে রাখা নীল খামটার দিকে তাকালো, তারপর পুরো দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। ঘরে ঢুকতেই সে আমাকে বসতে বলে ভেতরে চলে গেলো।  কতক্ষন বসতে হবে, কে জানে। মেয়েদের … Continue reading নীল খাম

অর্থহীন নিন্দিত স্বর্গে

১ মারা যাওয়ার পর জাহিদ ভেবেছিলো, তাকে আগুনের কোন কুন্ডে ফেলা হবে - এমন আগুন এক হাজার বছর ধরে জ্বলে জ্বলে যা রক্তবর্ণ হয়েছে, তারপর আরো বাড়তি এক হাজার বছর ধরে জ্বলে জ্বলে যা কৃষ্ণগহ্বরের মতো ঘর অন্ধকার হয়েছে। বিশেষ করে, কবরে ভয়ঙ্কর দুই জীব দেখার পর সে নিশ্চিত ছিল, নরকই হবে তার শেষ বাসস্থান। … Continue reading অর্থহীন নিন্দিত স্বর্গে

সামাদ সাহেবের ছায়া

সামাদ সাহেবের ছায়া ১ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে না পেয়ে আরিফা ভয় পেয়ে গেলেন। ঘরের বাকি সবকিছু দেখা যাচ্ছে, শুধু তার শরীরের জায়গাটাই শূন্য - যেন আরিফা স্বচ্ছ একটা কাঁচ, আর সেজন্য তার পেছনের সব কিছুই দেখা যাচ্ছে। গত সপ্তাহেই সামাদ আয়নাটা কিনে এনেছে। পুরোনো ফার্নিচারের দোকান থেকে। আয়নাটা দেখেই সামাদ সাহেবের নাকি মনে হয়েছিল … Continue reading সামাদ সাহেবের ছায়া

সুলতানার অদ্ভুতুড়ে মাথাব্যথা  

মাথাব্যথার এই সমস্যাটা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে সুলতানা ভাবীকে। ব্যথাটা সবসময় মাথার বাঁ-দিক থেকে শুরু হয়, তারপর ভোঁতা একটা যন্ত্রনা ছড়িয়ে পড়ে সারা করোটি জুড়ে।    কয়েকবার ফ্যামিলি ফিজিশিয়ান দেখিয়েছে ও, একবার স্পেশালিস্টও দেখালো। কেউই কোন সমাধান দিতে পারলো না। আলবার্টা আসার পর থেকেই সুলতানার এই সমস্যার শুরু। একে তো বাবা-মা, ভাই-বোনকে ছেড়ে চলে আসার মানসিক কষ্ট, … Continue reading সুলতানার অদ্ভুতুড়ে মাথাব্যথা  

মনের ঘরে যেদিন ইঁদুর ঢুকলো

১ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবার দিন কয়েকের মধ্যেই আমি আবিষ্কার করলাম, আমার মনের ঘরটা একেবারেই ফাঁকা - দিন-রাত অদ্ভুত এক শূন্যতা হাহাকার করে ওখানে। শুধু মাঝে-মধ্যে একটা ন্যাংটা ইঁদুর ঘরটার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে চলে যায়। ভীষণ অস্বস্তি তৈরী করার জন্যই বোধহয় সে ওটা করে। হ্যা, কয়েকদিন হলো আমার মনের … Continue reading মনের ঘরে যেদিন ইঁদুর ঢুকলো

ফেইসবুক পোস্ট

কেউ একজন মারা গেছে। ফেসবুকে সমানে সবাই লিখে চলেছে - "ইন্না-লিল্লাহে-ওয়া-ইন্না-ইলাইহে-রাজেউন"। নাফিস নিশ্চিত, এদের বেশির ভাগই কপি-পেস্ট করে লিখে দিয়েছে "ইন্না-লিল্লাহে-----"। সে এটাও নিশ্চিত, এই নেটিজেনদের অনেকেই এমনকি এটাও জানে না, কে মারা গেছে। সুতরাং দিনের শেষে এটা একটা "সমবেদনা-মূলক" কমেন্ট, অনেকটা "উৎসাহ-মূলক" লাইকের মতো - মানুষ অনেকসময় পোস্ট না পরেই লাইক দেয় শুধুই বন্ধুকে … Continue reading ফেইসবুক পোস্ট

শরীর ও আত্মা

তরুণী আয়নার সামনে বসল। আয়নার ভেতর আরেকটা মেয়ে। তরুণী নড়ল, আয়নার মেয়েটাও নড়ল সাথে সাথে। তরুণী একসময় আয়নার সামনে থেকে উঠে চলে গেল, দৃষ্টির আড়ালেই চলে গেল। আর এভাবে আয়নাটার আরেকবার মৃত্যু ঘটল। এদিকে জানলার পাশে এসে একাকী বসে মেঘাচ্ছন্ন ওই আকাশপানে চেয়ে তরুণী ভাবছিল - আমার শরীর মরে যাবে, কিন্তু আমার আত্মা রয়ে যাবে … Continue reading শরীর ও আত্মা

মানুষের কি আসলে ইচ্ছাশক্তি আছে? 

প্রশ্নগুলো সহজ (পর্ব ৬) বিজ্ঞান বলে, সময় শুধুই আরেকটা মাত্রা, স্থান আর কাল মূলত একই জিনিস। সেই অর্থে ভবিষ্যৎ অতীতের মতোই অপরিবর্তনীয়, মানে মানুষ কি করবে তা পূর্বনির্ধারিত - অর্থাৎ মানুষের জীবনের পথ সে নির্ধারণ করে না, তার পছন্দগুলো নির্ধারিত হয় তার ডিএনএ-র পূর্বনির্ধারিত প্রবণতা দিয়ে আর তার পূর্বনির্ধারিত পারিপার্শ্বিকতা দিয়ে। মানুষের জীবন আসলে নিচের … Continue reading মানুষের কি আসলে ইচ্ছাশক্তি আছে? 

আপনি কি আসলেই জানেন, আপনি পুরুষ নাকি নারী? 

প্রশ্নগুলো সহজ (পর্ব ৫)  আগেকার জমানায় এটা কোন প্রশ্ন ছিল না, কারণ শরীর দেখেই সমাজ কিংবা ডাক্তার নির্ধারণ করে দিতো কে পুরুষ আর কে নারী।  কিন্তু এখন দিন বদলে গেছে। সভ্যতার চরম বিকাশের পার্শপ্রতিক্রিয়া হিসেবে মানুষ 'জেন্ডার' কিংবা 'লিঙ্গ'-এর নতুন সংজ্ঞা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। পশ্চিমা সমাজে এই নতুন সংজ্ঞা অনেক বাহবা পেয়েছে। আমাদের মতো … Continue reading আপনি কি আসলেই জানেন, আপনি পুরুষ নাকি নারী? 

মন কি মস্তিষ্কের ভেতর শুধুই নিউরোনের অনুরণন?

প্রশ্নগুলো সহজ (পর্ব ৪)  আপনার কি মনে আছে, কোন বছর ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিল? হ্যা, ১৯৮৬ সালে, মেক্সিকোতে।  সেই একই সালে ফ্রাঙ্ক জ্যাকসন নামে এক অস্ট্রেলিয়ান দার্শনিক খুব সহজ একটা থট এক্সপেরিমেন্ট প্রস্তাব করেছিলেন 'হোয়াট ম্যারি ডিডন্ট নৌ' - অর্থাৎ 'ম্যারি কোন জিনিসটা জানতো না' - নামে তার এক আর্টিকেলে। এই থট এক্সপেরিমেন্টটি 'নলেজ আর্গুমেন্ট' নামেও … Continue reading মন কি মস্তিষ্কের ভেতর শুধুই নিউরোনের অনুরণন?