১. চৈত্র মাসের এক বিকেল। ছোট রাস্তার পাশে আবুল মিয়ার চায়ের দোকানে বসে জাহিদ স্থানীয় পত্রিকায় চোখ বুলাচ্ছিল। চা-টা ছিল ঘন, ছোট সাইজের কাপটা প্রতিবার মুখের কাছে আনা মাত্র এর ধোয়া জাহিদের খাড়া নাক আর কালো চশমার ওপর ছোয়া দিয়ে যাচ্ছিল। হাতের পেপারের একটা খবরে চোখ পড়া মাত্র ও একটু নড়ে চড়ে বসল। গত তিন … Continue reading ফেরা
Author: Mayeen Khan
ভোর
ভোর হওয়ার আগের সময়টায় রাতের অন্ধকারটা যখন প্রগাঢ়তম হয়, ঠিক তখন ফারুক ছায়াটা দেখতে পায় - প্রতিদিন। ওর বেডরুমের সদ্য চুনকাম করা সাদা দেয়ালের এখানে-ওখানে ভেসে ওঠে একটা বিশেষ চেহারা, আর ফারুক ভয়ে-আতঙ্কে জমে যায় প্রতিদিন - ভোর হওয়ার ঠিক আগের সময়টায়। যাদের 'জাদু-টোনা' করা হয় কিংবা যাদের ওপর 'জীনের আসর' হয়, তারা নাকি অনেকসময়ই … Continue reading ভোর
হোটেল
হোটেল লাবনীতে তুমি পুরো একটা স্যুট ভাড়া নিয়েছিলে। আত্মহত্যার আগে কয়েকটা দিন তুমি নীরবে নিভৃতে কাটাতে চেয়েছিলে। বুকিংয়ের সময় বলেছিলে, অবশ্যই যেন তোমাকে সাগরের দিকে মুখ করে একটা রুম দেয়া হয়। টাকা নিয়ে তুমি চিন্তা কর নি, আর এত টাকা দিয়ে তুমি করবেই বা কি ! গত বুধবার সন্ধ্যায় তুমি একাকী নিভৃতে একটা মাত্র সুটকেস … Continue reading হোটেল
আস্তিক বনাম নাস্তিক (১)
নাস্তিকতার পক্ষে যুক্তিসমূহ (১): ঈশ্বর থাকলে পৃথিবীতে এত দুঃখ, কষ্ট ও সমস্যা কেন? [ নোট: আমি প্রবন্ধটাকে যথাসম্ভব সেক্যুলার রাখতে চেষ্টা করেছি, কেননা মুসলমানদের মত খ্রিস্টান, ইহুদি, হিন্দু ভাই-বোনেরাও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে ] আমাদের মধ্যে যারা নাস্তিক আছেন, অর্থাৎ যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না, তারা প্রায়ই এই প্রশ্নটা করে তাদের বিশ্বাসী ও আস্তিক … Continue reading আস্তিক বনাম নাস্তিক (১)
দরজা
১ মাহিনের ধারণা তার বাবা চায়, সে মরে যাক। এ ধারণা অমূলক না। আজ দুপুরে সে যখন রাগের মাথায় ডাল, ভাত আর তরকারি সহ প্লেট ছুড়ে মারল আর এরপর প্লেটটা ভেঙে গেল, খাবারগুলোও চারিদিকে ছিটকে পড়ল, তখন তার বাবা-মা দুজনেই দৌড়ে এলো, আর বাবা বলল সে থাপ্পড় মেরে মাহিনের সবগুলো দাঁত ফেলে দেবে। এরকম ভয়াবহ … Continue reading দরজা
ছায়া
১ হামিদের জন্ম হয়েছিল একজন 'উলটো-মানুষ' হয়ে - মায়ের পেট থেকে বের হওয়ার সময় ওর মাথা ছিল স্বাভাবিকের উলটো দিকে। ওর নানীর বাড়ির লোকজন ছোটবেলা থেকেই ওকে অতিপ্রাকৃতিক ক্ষমতাসম্পন্ন মনে করত - হামিদের বয়স যখন চার বছর, তখন থেকেই এরা সময় সময় দোয়ার তদবির নিয়ে আসত ওর কাছে। একবার দূর সম্পর্কের এক মামা কোলে করে … Continue reading ছায়া
ঊন-মানুষ
১. উপক্রমণিকা জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব শুরু হয়ে গেছে পৃথিবীতে। ঝড়-জঞ্ঝা বেড়েছে জ্যামিতিক হারে, শীতপ্রধান দেশে শীতকাল ছোট হয়ে এসেছে, গ্রীষ্মপ্রধান দেশগুলো মরুভুমি হবো-হবো করছে, উত্তর আর দক্ষিণ মেরুর বরফ গলে অনেকগুলো দ্বীপরাষ্ট্র পানিতে ডুবে গেছে। এসবই প্রকৃতির একটা কালচক্র, কিন্তু বিজ্ঞানীরা দাবি করেন - মানুষ জাতি এই চক্রকে ত্বরান্বিত করেছে, মৃত্যুর পর জীবন নেই … Continue reading ঊন-মানুষ
একসিডেন্ট
আমি যেদিন এক্সিডেন্টটা করি তার দুই দিন আগে মাহিন আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দুরা বেহেশতে যাবে কিনা। ও যখন ওটা জানতে চাইছিল, তখন আমি আর মাহিন জুমার নামাজ শেষ করে বাসায় ফিরছিলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, মাহিন আমার পাশে বসে। হয়তো আজকের খুৎবায় কিছু একটা শুনে ওর মনে হয়েছে যে শুধু মুসলমানরাই বেহেশতে যেতে পারবে। আমিও সেরকম … Continue reading একসিডেন্ট
আর্জেন্টিনা
এটা আমার আত্মহত্যা আর ক্রায়োজেনিক পুনরুজ্জীবনের আগের ঘটনা। ২০১৪ সালের জুলাই মাসের কথা। গ্রীষ্মের হলুদ এক দুপুর। বাইরে কড়া রোদ, ঘরে ভ্যাপসা গরম। ফ্যানের বাতাসও আগুন হয়ে গায়ে লাগছে। এর মধ্যেই বসে ঠান্ডা কোকাকোলার বোতলে চুমুক দিচ্ছি আর টিভির সামনে বসে আগ্রহ নিয়ে খেলা দেখছি। অফিস থেকে ছুটি নিয়েছি শুধুই খেলা দেখার জন্য। বিশ্বকাপ ফুটবলের … Continue reading আর্জেন্টিনা
খ্রিস্টান
সাখাওয়াতের জীবনে সেই ভয়াবহ দুর্ঘটনাটা যখন ঘটে, তখন তার বয়স ছিল ছিচল্লিশ বছর। সে থাকতো ক্যালগারি শহরে। কানাডার গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র এই শহর, এর ঠিক মাঝখানে বিশ্বখ্যাত ক্যালগারি ইউনিভার্সিটি, যেখানে সে বহুবছর আগে তার পড়ালেখা শেষ করেছিল। মাস্টার্স করে সাখাওয়াত এশহরেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নিয়েছিল। ক্যালগারির পাকিস্তানী অধ্যুষিত এলাকায় বাসা নিয়ে, অফিসের পর বাকি সময়ের … Continue reading খ্রিস্টান










