অধ্যায় ২: সব ধর্ম কিভাবে একসাথে সত্য হয়? রোববার বিকেল থেকেই মুনিরের মনটা প্রচন্ড বিষিয়ে ছিল। একেতো সকাল থেকেই তার খুব মাথাব্যথা করছে, এর মধ্যে কে যেন একজন একটার পর একটা বিরক্তিকর মেসেজ পাঠাচ্ছে। অবস্থা এ পর্যায়ে পৌঁছেছে যে মুনিরের লেখা-লেখি বাদ দিয়ে মেসেজ ব্লক করায় সময় দিতে হচ্ছে। আর যেই এই কাজ করছে, নতুন … Continue reading নাস্তিক সমাচার (৪)
Author: Mayeen Khan
নাস্তিক সমাচার (৩)
পর্ব ২: নাস্তিকতার পক্ষে যুক্তিসমূহ অধ্যায় ১: ঈশ্বর থাকলে পৃথিবীতে এত দুঃখ, কষ্ট ও সমস্যা কেন? মঙ্গলবার সকালে মুনির একটু তাড়াতাড়ি উঠল। ফাদার সুশান্ত ডি সিলভা ময়মনসিংহে এসেছেন, কোন কারণে মুনিরের সাথে কথা বলতে চাইছেন। ফাদার সুশান্ত খ্রিস্টান কংগ্রেগেশন সার্কেলে খুবই সম্মানিত একজন ব্যক্তি, মুনির তাই এই নিমন্ত্রণকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে। উনি ব্রাদার … Continue reading নাস্তিক সমাচার (৩)
নাস্তিক সমাচার (১)
পর্ব ১: সূচনা অধ্যায় ১: মৃত্যুতে সবকিছুর শেষ হলে মানবজীবনের উদ্দেশ্য কি? মুনিরের জীবনের আর মাত্র এক বছর এগারো মাস বাকি আছে। আজ থেকে ঠিক এক মাস আগে গলায় অপারেশনের পর ডাক্তার আজাদ মুনিরকে বলেছিল যে সে এই পৃথিবীতে আর মাত্র দুই বছর বাঁচবে। সেই হিসেবে ওর হাতে দুই বছর থেকে এক মাস কম সময়ই … Continue reading নাস্তিক সমাচার (১)
বন্য
১ বিকেলবেলা ঘুম থেকে উঠে লুবনার শীতল কপালে চুমু খেল মুনির, তারপর ডিপফ্রিজের ডালাটা বন্ধ করে ফ্ল্যাটের বাইরে চলে এল। দরজা লাগানোর সময় সে মোট তিনবার পরীক্ষা করে দেখল তালাটা ঠিকমতো লাগানো হয়েছে কিনা। মুনিরের বছর তিরিশেক বয়স। মাঝারি উচ্চতার লোক, শুকনো শরীর, পাতলা নাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি। চোখের নিচে একটা কাটা দাগ আছে, … Continue reading বন্য
মজিদ মিয়া ও মূর্তি
শেখ সাহেবের মূর্তি মজিদ মিয়ার সাথে প্রথমবার যখন কথা বলে, তখন সে ভাস্কর্যটার মাথার অংশটা রং করছিল। শীতের দুপুর, আকাশে রোদ ঝক ঝক করছে। সে বাঁশ আর দড়ি দিয়ে মই বানিয়ে 'শেখ সাহেবের' কাঁধের ওপর কেবল উঠে বসেছে। মূর্তিটা পনেরো হাতেরও বেশি উঁচা, বিশ হাতও হতে পারে, নিচে আবার এক মানুষ সমান উঁচু বেদী। সব … Continue reading মজিদ মিয়া ও মূর্তি
কুয়াশা
১ মৌরিনের ময়না পাখিটা নেই। নেই তো নেইই। কোথাও তাকে আর খুঁজে পাওয়া গেলো না। সে প্রথমেই গিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলো। সে তো ঠিকমতো কথার উত্তর দিলোই না, উল্টো হাসতে হাসতে বললো - "তোর পাখিকে ইঁদুরে খেয়ে ফেলেছে।" বলে আবার হো হো করে হাসতে লাগলো। বাবা বলেছে ওটা উড়ে চলে গেছে, কিন্তু তাকে বিশ্বাস করারও … Continue reading কুয়াশা
ফেরেশতা
এক ফেরেশতার সাথে আমার দেখা হয়েছিল দিনাজপুর রেলস্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। কোথায় যেন বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন আসতে দেরী হচ্ছিল। সময় যত যাচ্ছিলো আমার চিন্তা তত বাড়ছিল, সময়মত ঢাকা যাওয়া আমার খুব দরকার - অনেকদিন পর একটা ভালো জায়গা থেকে ইন্টারভিউ কল পেয়েছি, এটা মিস করলে আফসোসের শেষ থাকবে না। দিনটা ছিল স্যাঁতস্যাঁতে, আবহাওয়া … Continue reading ফেরেশতা
সিম্যুলেশন
অল্পবয়সেই গ্র্যাজুয়েশন শেষ করে একটা প্রোগ্রামিং ফার্মে কাজ শুরু করেছিল রাকিব। এখন পর্যন্ত চাকরীতে ভালোই করছে সে, প্রোগ্রামার হিসেবেও শহরে যথেষ্ট সুনাম আছে তার। বছর চারেক আগে চমৎকার একটা মেয়েকে বিয়ে করেছে সে, বিবাহিত জীবনেও সে সম্পূর্ণভাবে সফল ও সুখী। একটা মেয়ে আছে তার, দু’বছর বয়স, মেয়েটা পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু রাকিবের। কিন্তু ইদানিং রাকিবের … Continue reading সিম্যুলেশন
পশু (২০১১)
তোমার কি কখনো এরকম হয় যে নিজের ওপর নিজেই ভরসা করতে পারছো না? - চায়ের কাপে একটা চুমুক দিয়ে টেবিলে রাখতে রাখতে বলল মুনীর। শারমীন তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। যেমন ধরো তোমার নিজের ওপর নিজেরই কোন নিয়ন্ত্রণ নেই, যেন অদৃশ্য কোন শক্তি তোমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে - এরকম ! শারমীন এবার হাসল, স্নিগ্ধ … Continue reading পশু (২০১১)
কন্ট্রাক্ট
নূর আলীর মূর্খতা দেখে জালাল সাহেব অবাক হয়ে গেলেন - সে এত বছর ধরে ঠিকাদারি করছে, অথচ জানেনা কোনটা 'ঘুষ' আর কোনটা 'উপরি'। আসলে এইসব লোক তো রাস্তা থেকে উঠে এসেছে, লেখাপড়া বলতে গেলে জানেই না - ফলে তারা স্বাভাবিকভাবেই এসব সূক্ষ্ম জিনিসের পার্থক্য ধরতে পারে না, আর এজন্যই না বুঝে অযথা দর কষাকষি করতে … Continue reading কন্ট্রাক্ট








