ধর যদি এমন হল-
তোমার স্থানে আমি বসে,
আমার স্থানটি জুড়ে তুমি বসে,
তখন বন্ধু তুমি কোথায় যাবে??
আকাশ ভেঙ্গে অহং তোমার
দুমড়ে পড়ে এই মাটিতে,
সেই আঘাতে মাটির ধুলো
আমি হলাম তারা আকাশের-
তখন বন্ধু তুমি কোথায় যাবে??
এমনটা তো হতেই পারে,
হয়েছে কত সিংহরাজা পথের ফকির...
কতো ফকির উজির নাজির !
তখন বন্ধু তুমি কোথায় যাবে??
কবে তুমি শিখবে বলো
আগুন কী আর পোড়ায় জ্বলে
যতই হোক না সে ভয়ঙ্করী
পানির কাছে সে নীরব অতি।।
যৌবন আর রূপের আগুন
হারিয়ে যাবে যখন ফাগুন
-চৈত্র শেষে নামবে ধারা...।
তখন বন্ধু তুমি সর্বহারা
কোথায় যাবে বল আমায় ছাড়া!!!
-সৈয়দ কল্লোল
Reblogged this on .
LikeLike