
হাঁটার গতির ওপর সহজ এক পরীক্ষা চালিয়ে গবেষকরা কতো দ্রুত বয়স বাড়ছে সেটা পরিমাপ করতে সক্ষম হয়েছেন।
যারা ধীরে হাঁটেন তারা যে শুধু তাড়াতাড়ি বুড়িয়ে যান তাই নয়, তাদের মুখও দেখায় বুড়োটে এবং তাদের মস্তিষ্কের আকৃতিও ছোট হয়ে যায়।
আন্তর্জাতিক গবেষকদের দলটি বলেছে, তাদের এই গবেষণার ফলাফল ”দারুণ চমকপ্রদ।”
চল্লিশ বছর বয়সে আপনি কত দ্রুত হাঁটতে পারেন তা বলে দেবে আপনার মগজ এবং শরীরের বয়স কত দ্রুত বাড়ছে বা বাড়ছে না- এ খবর দিয়েছেন বিজ্ঞানীরা।
চিকিৎসকরা সাধারণত হাঁটার গতি ও ভঙ্গী দেখে কারো স্বাস্থ্যের সার্বিক অবস্থা বুঝতে পারেন, বিশেষ করে, ৬৫ বছরের বেশি বয়স যাদের। কারণ হাঁটার গতিপ্রকৃতি থেকে মাংসপেশীর শক্তি, ফুসফুসের সুস্থতা, মেরুদণ্ডের শক্তি এবং দৃষ্টিশক্তির উজ্জ্বলতা বোঝা যায়।
বৃদ্ধ বয়সে হাঁটার গতি ধীর হয়ে যাওয়ার সঙ্গে স্মৃতিভ্রমের যোগাযোগও করেছেন কোন কোন বিজ্ঞানী।
যাদের হাঁটার গতি যত ধীর হয়ে যায় তাদের বয়স বাড়ার প্রক্রিয়াও তত দ্রুততা পায়। তাদের ফুসফুসের ক্ষমতা, দাঁতের অবস্থা এবং রোগ প্রতিরোধ সক্ষমতা, যারা দ্রুত হাঁটেন তাদের থেকে খারাপ হয়ে যায়।
আপনি চাইলেই একদিনে কিন্তু আপনার হাঁটার গতি বাড়াতে পারবেন না। এ জন্য লাগবে দীর্ঘদিনের হাঁটার অভ্যাস। তাই আগের কথা সব ভুলে গিয়ে আজ থেকেই হাঁটা শুরু করুন না। প্রথমে ৫ মিনিট হাঁটুন, পরে ১০ মিনিট হাঁটুন, আস্তে আস্তে হাঁটার পরিমান বাড়াতে থাকেন। দেখবেন আপনিও পারছেন অনেক্ষন ধরে হাঁটতে। জন্মেছি যখন, তখন মরতে তো হবে একদিন। আমাদের লক্ষ্য হবে একটা সুস্থ স্বাভাবিক মৃত্যু, রোগে ভুগে বিছানায় পরে থাকা কারো কাম্য হতে পারে না। তাই সময় থাকতে শরীরের যত্ন নিন, প্রতিদিন মন খুলে হাঁটুন। নিজে সুস্থভাবে বাঁচুন, অন্যকে বাঁচান আর অন্যদের এই শিক্ষাটা দিয়ে যান।
যেকোনো রোগ বা সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিন।
https://teenasuvrosworld.wordpress.com
(Weight Reduction and Life-Style Medicine)

This is a good one as a trend of topic. Keep writing on similar topics 😁!
LikeLike