১ নাখালপাড়ার ছয়তলা এই ভাড়া বাড়ির দোতলা আর তিনতলার মাঝে যে লুকোনো আরেকটা তলা আছে, আমি জানি সুস্থমস্তিষ্কের কেউই এটা বিশ্বাস করবে না। কিন্তু যেটা আমি নিজে দেখেছি, যেখানে আমি নিজে গিয়েছি, সেটা আমি কিভাবে অস্বীকার করবো ! আবেগের বশবর্তী হয়ে একবার তোমাকে বলে ফেলেছিলাম আমার আড়াইতলার ফ্ল্যাটের কথা, তুমি হেসে উঠলে। আমি মুগ্ধ বিস্ময়ে … Continue reading আড়াই তলার ভাড়াটিয়া
Author: Mayeen Khan
আনিসের ছায়াহীন সোমবার
আজ সকাল থেকে আমি আমার ছায়াটা খুঁজে পাচ্ছি না। সময় সময় জিনিস-পত্র হারিয়ে ফেলার বদভ্যাস আছে আমার। সবচেয়ে বেশি হারায় কলম। এরপরই আছে মৌজা। পাঁচ জোড়া মৌজার কোনোটাই কোনোটার সাথে মিলছে না, এমন ঘটনাও আছে আমার জীবনে। মাঝে মাঝে চশমাও হারাই আমি, আর চশমা ছাড়া খালি চোখে চশমা খোঁজা কি ধরণের বিড়ম্বনা, তা হাই-মাইনাস পাওয়ারের … Continue reading আনিসের ছায়াহীন সোমবার
অদৃশ্য মানবী
আমার স্ত্রী লিনা। বয়স মাত্র ঊনত্রিশ। তার একটা সমস্যা আছে। সে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। সমস্যাটা গভীর, যদিও সেটা গুরুতর কিছু না। যে সময় ঘটনাটা ঘটে, সেই কয়েক ঘন্টা কেউ তাকে দেখতে পায় না, যদিও কেউ কেউ তার কথা শুনতে পায়। এ যেন সমান্তরাল কোন পৃথিবীতে কিছুক্ষনের জন্য কারো ঘুরে ফিরে আসা। আমি খুব … Continue reading অদৃশ্য মানবী
নির্ঘুম
১ ঘুমাতে যেতে ভয় লাগে আমার। কিন্তু আমার এই গল্পটা কেউ বিশ্বাস করবে কিনা, জানি না। ভুতের গল্প মানুষ বিশ্বাস করে, কারণ অনেকেই বিশ্বাস করে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের পাশাপাশি আছে একটা অতীন্দ্রিয় জগৎ - ফেরেশতা, শয়তান, জীন, আর আত্মা যে জগতের বাসিন্দা; পাপ-পুণ্যের বিচার হয় যে জগতে; ভাববাদী দার্শনিকেরা জীবনের অর্থ খুঁজে পান যে পৃথিবীতে। … Continue reading নির্ঘুম
প্রতিপৃথিবী
Series 1 Episode 2 ২ প্রতিটা দিন আসে ঠিক একইভাবে। যায়ও একইভাবে। যেন প্রতিটা দিনই রবিবার, কিংবা সোমবার, বা অন্য কোন বার। যেন কিছুতেই কিছু যায় আসে না। দশটা বেজে গেছে। চোখ খুলে রাকিব একবার সবুজ সিলিং ফ্যানটার দিকে তাকালো, তারপর আবার জোর করে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলো। কিন্তু এবার আর ঘুম আসতে … Continue reading প্রতিপৃথিবী
প্রতিপৃথিবী
এক: অস্তিত্বের সংকট Series 1 Episode 1 ১ একটা খুট খুট শব্দে রাকিবের ঘুম ভেঙে গেলো। এখনো ভোর হয়নি, ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যেই খুট খুট শব্দ হয়ে চলেছে অবিরাম। রাকিব নিশ্চিত হলো, ঘরে আবার ইঁদুর ঢুকেছে। লীনা যখন বেঁচে ছিল, একবার রাকিব আঠার ফাঁদ দিয়ে ইঁদুর ধরলো। সকালে ঘুম থেকে উঠে সে যখন … Continue reading প্রতিপৃথিবী
মানুষের ফ্রি-উইল আছে নাকি নেই?
সুপার-ডিটারমিনিস্যম অনুযায়ী, অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব নির্ধারিত আছে। আইনস্টাইনের পক্ষপাতিত্ব ছিল এই ধারণার ওপর। তার মানে, মানুষের ফ্রি-উইলের ধারণা একটা বিভ্রান্তি, নিজের জীবনের পথ বেছে নেয়ার ক্ষমতা মানুষের নেই। আমাদের ধর্ম-ও বলে যে ভবিষ্যৎ পূর্ব-নির্ধারিত, যা মূলত সুপার-ডিটারমিনিস্যমকেই সমর্থন করে। কিন্তু আমাদের ধর্ম এটাও বলে যে মানুষের বেছে নেয়ার ক্ষমতা আছে, মানে মানুষের ফ্রি-উইল আছে। তাহলে কোনটা … Continue reading মানুষের ফ্রি-উইল আছে নাকি নেই?
বর্তমানকে আবিষ্কারের গল্প
ওস্তাদ শান্ত কণ্ঠে বললেন, "মৃত্যু হলো খোদাকে পাওয়ার দরজা।"যুবক অস্থির স্বরে বললো, "খোদাকে আমি ভালোবাসি। তাহলে কেন আমি এই পৃথিবীতেই তাকে পেতে পারি না?""কারণ, পৃথিবীটা হলো বিশ্বাসীর জন্য পরীক্ষা, আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর সরবরাহ করা হয় না।" যুবক মানতে পারলো না, সে ধ্যান করে খোদার দর্শন পেতে চাইলো। দিনের পর দিন সে মুরাকাবা করে … Continue reading বর্তমানকে আবিষ্কারের গল্প
নমরুদ ও নীল মশা
দিনটা ছিল উত্তপ্ত। আকাশে একবিন্দু মেঘ নেই। মসজিদের ভেতর গাদাগাদি করে বসা বিভিন্ন বয়সের ঘর্মাক্ত মুসল্লিরা বলাবলি করতে লাগলো, দেশটা বুঝি আরব দেশের মতো মরুভূমি হয়ে যাচ্ছে। শান্তিপুর জামে মসজিদে জুমার বয়ান দিচ্ছিলো নবাগত এমাম নঈম ইসলাম। অনভিজ্ঞতার কারণে তার বক্তব্য দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিলো, আর জমায়েত উশখুশ করতে শুরু করেছিল। কিন্তু তরুণ বক্তার যেন … Continue reading নমরুদ ও নীল মশা
শূন্য = ধনাত্মক এক + ঋণাত্মক এক
শূন্য = ধনাত্মক এক + ঋণাত্মক এক ১ কোনদিন ভাবতেই পারি নি, শান্তিনগরের খন্দকার গলিতে মাত্র নয় হাজার টাকা ভাড়ায় বাসা পাওয়া যাবে। বাসাটা একটু ভেতরের দিকে, তারপরও আমি নিশ্চিত ছিলাম "ডাল মে কুছ কালা হ্যায়"। কিন্তু আপাতত আমার কিছুই করার ছিল না - মাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, একটা … Continue reading শূন্য = ধনাত্মক এক + ঋণাত্মক এক







