কিভাবে আমি প্রতি সপ্তাহে ১-২কেজি ওজন কমাতে পারি?

……………………….

অনেকেই চান, খুব রাতারাতি ওজন কমাতে, কিন্তু শেষ পর্যন্ত আর স্থির থাকতে পারেন না, হাল ছেড়ে দেন। মনে রাখতে হবে যে, ওজন কমানোর জন্য আপনার ইচ্ছা আর চেষ্টাই প্রধান সমাধান। সপ্তাহে ১-২ কেজি ওজন কমানো বেশ কষ্টসাধ্য ও চরম ধৈর্যের ব্যপার। তাই ধীরেসুস্থ্যে অল্প অল্প করে ওজন কমানোই ভালো।
এতে বিরক্তি বা একঘেয়েমি আসে না।

প্রতি সপ্তাহে ১-২ পাউন্ড (০.৪৫-০.৯ কেজি) ওজন কমানোকে স্বাস্থ্যকর ও নিরাপদ ধরা হয়। যদি কেউ এর চেয়ে বেশি হারে ওজন কমাতে চান, তবে তা হতে পারে স্বাস্থ্যের চরম হুমকি স্বরূপ। তাই বলা হয়ে থাকে আধা কেজি করে প্রতি সপ্তাহে ওজন কমালে, তা ক্ষতিকারক হবে না।
তাই যদি কেউ সপ্তাহে আধাকেজি করে ওজন কমাতে চান, তার জন্য কয়েকটি উপায় রয়েছে, যেমন,

১। প্রতিদিন সকালে ১ ঘণ্টা ও বিকালে ১ ঘণ্টা করে জোরে জোরে, ঘাম ঝড়িয়ে হাঁটুন, তবে খালিপেটে নয়।
এতে আপনার বাড়তি ওজন ঝরে যেতে সাহায্য হবে।

২। সপ্তাহে ২-৩ দিন রোজা রাখুন বা উপোস থাকুন। খেয়াল রাখতে হবে, যেন ইফতারের পর অতিরিক্ত খাবার খাওয়া না হয়।

৩। চিনি ও সকল প্রকার চিনি জাতীয় খাবার পুরাপুরি বাদ দিতে হবে। ভাত ও রুটির পরিমান কমিয়ে আনুন। প্রচুর শাক সবজি ও ফল, ডাল, বিচি, বাদাম, মাছ, চামড়া ছাড়া মুরগির মাংস, লো ফ্যাট দুধ, ডিম খেতে পারেন। খাবারে চর্বি বা তেলের পরিমান একেবারে কমিয়ে দিন। খিধা না লাগলে কখনই খাবেন না।

৪। প্রচুর পরিমানে পানি পান করুন। প্রতিদিন ২-৩ লিটার পানি পান করুন। কারন শরীরের ফ্যাট পানির উপস্থিতিতেই ভাঙ্গে।

৫। রাতের ৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। কারন মেলাটোনিন হরমোন কাজ করে রাতের অন্ধকারে ও ঘুমের মধ্যে। ওজন কমানোতে মেলাটোনিনের বিরাট ভুমিকা আছে। তাই রাতে না ঘুমিয়ে, দিনে অতিরিক্ত ঘুমালে মেলাটোনিন কোন কাজই করবে না, উল্টা ওজন বাড়বে।

৬। মানসিক স্ট্রেস বা দুশ্চিন্তা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। কারন, মানসিক সমস্যাতে কোর্টিসোল হরমোন অনেক বেড়ে যায়, আর কোর্টিসোল ওজন বাড়াতে সাহায্য করে থাকে। তাই কোর্টিসোল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী।

মূল কথাঃ

খাওয়া কমিয়ে দিন, হাঁটা বা ব্যায়াম বাড়িয়ে দিন।

যেকোনো রোগ বা সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিন।

……তিনা শুভ্র

https://teenasuvrosworld.wordpress.com

Leave a comment