লাইফ-স্টাইল পরিবর্তনের মাধ্যমে ওজন কমানো…..

ওজন কমানোর কথা মাথায় আসলেই আমরা চিন্তায় পরে যাই যে, কি খাবো আর কি খাবো না… দেখা যায় প্রথমেই আমরা স্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে দেই, যেমন, দুধ, ডিম, মাংস, ডাল, ভাত বাদ দিয়ে শুধু সবজি আর সালাদ খেতে থাকি, অনেকটা ইচ্ছার বিরুদ্ধে। যেহেতু মনে একটা অখুশি ভাব নিয়ে এগুলো খাই, তাই কয়েকদিন যেতে না যেতেই … Continue reading লাইফ-স্টাইল পরিবর্তনের মাধ্যমে ওজন কমানো…..

obesity বা ওজন কমানো

Obesity হলো শরীরের এক বিশেষ অবস্থা, এই অবস্থায় শরীরে অতিরিক্ত চর্বি জাতীয় পদার্থ জমা হয় এবং স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকারক প্রভাব পড়ে, ফলে আয়ু কমে যেতে পারে এবং একইসঙ্গে শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে।  বডি মাস ইনডেক্স (BMI) হলো শরীরের উচ্চতা ও ওজনের আনুপাতিক হার, যা দিয়ে বোঝা যায় যে কোনো ব্যক্তি মাত্রাধিক ওজন বিশিষ্ট কিনা। … Continue reading obesity বা ওজন কমানো

অলসতা নিয়ে অলসতা নয়…

Orange striped Lazy cat smiling and sleeping on sofa blue armchair vector illustration. অনেকের জন্য, অলসতা দূর করার প্রধান উপায় হোল, কিছুটা সময় অলসতা করা এবং তা এঞ্জয় করা। আজ অলসতা নিয়ে কিছু আলোচনা করতে চাই। অলসতা দূর করতে আগে বুঝতে হবে যে, আপনি কি আসলেই অলস নাকি ক্লান্ত নাকি অসুস্থ। সাইকোলজিসটদের মতে, অলসতা বলে … Continue reading অলসতা নিয়ে অলসতা নয়…

ভাত ঘুম নিয়ে কথা

দুপুরে ভাত খাবার পর বাঙ্গালী যে একটা ঘুম দেয় সেটাই ভাত ঘুম নামে পরিচিত। দুপুরের খাওয়া মানেই শরীরে একটা আরামদায়ক ঘুম ঘুম ভাব চলে আসে। এই ঘুম নিয়ে নানা বিতর্ক রয়েছে। কারো কারো মতে এই ভাত ঘুমই ওজন বাড়ানোর প্রধান হাতিয়ার কিম্বা কারো কারো মতে এই ঘুম বেশ স্বাস্থ্যকর। কেন এই ঘুম পায়ঃ মানুষের শরীরে … Continue reading ভাত ঘুম নিয়ে কথা

পেটে মেদ জমার কারণ

অনেকেই খাওয়া কম খান, কিন্তু ভুঁড়িটা ঠিকই তার নিজের ইচ্ছা মতো বাড়তে থাকে। আবার কখনো দেখা যায় যে, ওজন বেশ স্বাভাবিক আছে কিন্তু ভুঁড়ি বেড়েই চলছে। এমতাবস্থায় ভুঁড়িওয়ালা ঠিকমতো বুঝতেই পারেন না, ঠিক কি কারণে তার ভুঁড়ি বেড়েই চলছে। আজ আমি কয়েকটা ভুঁড়ি বাড়ার কারন বলব, ১। সকালের নাস্তাঃ সকাল থেকেই শুরু করা যাক। সকালে … Continue reading পেটে মেদ জমার কারণ

গীবত

(অণু গল্প) শুধু বাঙালি মহিলাদের নিয়ে মাসিক এই হালাকা অর্থাৎ ইসলামিক আলোচনা সভাটি মিলার খুব ভালো লাগে। প্রবাস জীবনে নিজের কৃষ্টি বা কালচারগুলো নিয়ে চর্চা করার সুযোগ বেশ উপভোগ করে মিলা - সে পহেলা বৈশাখের পিঠা উৎসবে যেমন যায়, তেমনি এই হালাকাতেও সুযোগ পেলেই চলে আসে। সত্যি কথা বলতে এখানে যেসব জিনিস নিয়ে আলোচনা হয়, … Continue reading গীবত

ঘুমের পিছে ছুটবেন না……

বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, এমতাবস্থায়… ১। জোর করে ঘুমানোর চেষ্টা করা বাদ দিতে হবে। সে সময় বিছানা ছেড়ে উঠে যাবেন, বেডরুমও ত্যাগ করবেন। চাইলে হারবাল চা খেতে পারেন, গোসলও করতে পারেন। ঘুম যে কেন আসছে না, এ চিন্তা ঝেড়ে ফেলুন, বারবার ঘড়ির দিকেও তাকাবেন না, এতে অশান্তি আরও বাড়বে। … Continue reading ঘুমের পিছে ছুটবেন না……

যোগাযোগ

খুব সকালে স্বপ্নটা দেখে ঘুম ভেঙ্গে গেল মনোয়ারের। অচেনা চেহারার এক বয়স্ক লোক তাকে যেন মনে করিয়ে দিয়ে বলছেন, "তার সাথে ভাল যোগাযোগ রেখো"। আজকে দিয়ে পরপর তিন দিন সে একই স্বপ্ন দেখছে। ঘুমটা ভয় বা অশান্তিতে ভাঙ্গেনি। হতে পারে খুব সকালে আযানের আওয়াজে, ফজরের নামাজের সময়, ঘুমটা ভেঙেছে। কোথায় যেন ভেতরটা খালি খালি লাগছে … Continue reading যোগাযোগ

ওজন কমাতে আকুপ্রেসার

শুধুমাত্র খাওয়া কমিয়ে বা ব্যায়াম করেই ওজন কমানো যায় না। একই সাথে আমাদের দরকার হল, শরীরের ভিতরের ভাঙ্গা-গড়া বা মেটাবোলিজমকে বাড়িয়ে দেয়া। শরীরে ভাঙ্গা-গড়া যার যত বেশি হবে, তিনি ঠিক ততটাই স্লিম-ট্রিম থাকতে পারবেন। শুধুমাত্র মেটাবোলিজমের তারতম্যের জন্য খুব সহজেই ওজন কমে বা বেড়ে যায়। আমরা নানাভাবে আমাদের শরীরের মেটাবোলিজম বাড়াতে পারি। আজ আমি আকুপ্রেসারের মাধ্যমে … Continue reading ওজন কমাতে আকুপ্রেসার

চেষ্টা ও ভাগ্য

(অণু গল্প) যখন ফেরেশতার সাথে বন্ধুত্ব হলো যুবকের, ফেরেশতা যুবককে বললো যে সে ভবিষ্যৎ সম্পর্কে একটু আধটু জানে। যেহেতু অতীত-বর্তমান-ভবিষ্যৎ পর পর সাজানোই আছে, সেহেতু চতুর্থ আসমানে উঠলেই সে সামান্য কিছু ভবিষ্যৎ দেখতে পায়। যুবক হেসে বললো - বলো তো একটু পর আমার জীবনে কি ঘটবে? ফেরেশতা একটু বিষন্ন হলো - একটু পর তুমি পশ্চিম … Continue reading চেষ্টা ও ভাগ্য